ইউপি নির্বাচনে পুলিশ সদস্যদের শরীরে ক্যামেরা 

ফেনী প্রতিনিধি 
২৮ নভেম্বর ২০২১, ১০:৩৫আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১০:৩৫

ফেনীতে ইউনিয়ন পরিষদের নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা ‘বডি ওর্ন ক্যামেরা’ ব্যবহার করছেন। রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ফেনীর ছাগলনাইয়ার পাঁচটি এবং পরশুরামের তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে পুলিশ সদস্যদের এ বিশেষ ক্যামেরা ব্যবহার করে দায়িত্ব পালন করতে দেখা যায়। 

জেলা পুলিশের মিডিয়া বিভাগের পরিদর্শক মো. হাসান ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইউপি নির্বাচনে কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা ও পুলিশিং কাজের গতি বাড়ানোর জন্য পুলিশ সদস্যদের শরীরে ক্যামেরা দেওয়া হয়।

তিনি বলেন, সে আলোকে ফেনীর আটটি ইউপি নির্বাচনে ২০ জন উপ-পরিদর্শক (এসআই) শরীরে এ ক্যামেরা ব্যবহার করছেন। 

তিনি আরও বলেন, ক্যামেরাগুলোতে অডিও, ভিডিও ও ছবি ক্যাপচার করার ব্যবস্থা রয়েছে। এছাড়াও জিপিএস প্রযুক্তির মাধ্যমে ক্যামেরা ব্যবহারকারীর অবস্থান সহজেই শনাক্ত করা যাবে। ইন্টারনেটের মাধ্যমে সংগৃহীত অডিও-ভিডিও কেন্দ্রীয় সার্ভারে চলে আসবে।

/টিটি/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের