মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২১, ২২:৩০আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ২২:৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় সোহান চৌধুরী (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ধরন্তিঘাট এলাকার তিতাস সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে। সোহান নাসিরনগর উপজেলা সদরের ডাকবাংলো এলাকার জিলু চৌধুরীর ছেলে। তিনি নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলে ব্রাহ্মণবাড়িয়া থেকে নিজ এলাকা নাসিরনগরে ফিরছিলেন সোহান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে রাস্তায় ছিটকে পড়েন তিনি। এ সময় পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সরাইল থানা পুলিশ লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসলাম হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম