‘অপকর্মের ভিডিও করবে জেনে সিনহাকে হত্যা করেন প্রদীপ’

কক্সবাজার প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২১, ১৯:৪৩আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৯:৪৩

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার অন্যতম প্রধান সাক্ষী তদন্ত কর্মকর্তা এএসপি খাইরুল ইসলামের জেরা সম্পন্ন হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) বিকেল বিকাল ৪টার দিকে তার জেরা শেষ হয়। 

আদালতে জবানবন্দি দেওয়ার পর তদন্ত কর্মকর্তাকে আসামিপক্ষের আইনজীবীরা পাঁচ দিন ধরে জেরা করেছেন। পরে আজ বিকাল ৫টায় আদালত মূলতবি ঘোষণা করে আগামী ৬, ৭ ও ৮ ডিসেম্বর মামলার পরবর্তী তারিখ দিন ধার্য করেন। 

এর আগে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমালের আদালতে জেরা শুরু হয়। সকাল সাড়ে ৯টায় প্রদীপসহ এই মামলার ১৫ জন আসামিকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে নিয়ে আসে পুলিশ।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রানা দাশগুপ্তের জেরায় এএসপি খাইরুল ইসলাম আদালতে জানান, বরখাস্ত ওসি প্রদীপসহ আসামিরা পরিকল্পিতভাবে মেজর সিনহাকে হত্যা করেন। টেকনাফ থানায় দায়িত্ব পালনকালে তৎকালীন ওসি প্রদীপের নানা অপকর্মের খবর জানতে পারেন সিনহা। এসবের ভিডিও ধারণ করার খবর জেনে গেলে তাকে হত্যার পরিকল্পনা করেন প্রদীপসহ আসামিরা।

অ্যাডভোকেট ফরিদ আলম জানান, এই মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষী তদন্ত কর্মকর্তা। এটা একটা স্পর্শকাতর ও চাঞ্চল্যকর মামলা। আসামিপক্ষের আইনজীবীরা তদন্ত কর্মকর্তাকে পাঁচ দিন ধরে জেরা করেছেন। এ নিয়ে মামলায় মোট ৬৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। মামলার অভিযোগপত্রে মোট ৮৩ জনকে সাক্ষী করা হয়।

তিনি আরও জানান, আদালতের কার্যক্রমের শেষের দিকে আট আসামিকে কার্যবিধি ৩৪২ ধারায় কোনও বক্তব্য আছে কি-না জানতে চাইলে, তারা লিখিতভাবে আদালতকে জানাবেন বলে জানান। প্রদীপসহ অপর সাত আসামি কার্যবিধি ৩৪২ ধারায় আগামী ধার্য তারিখে আদালতে বক্তব্য দেবেন।

উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

/এসএইচ/
সম্পর্কিত
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়‘পা দিয়ে চেপে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করেন ওসি প্রদীপ’
মেজর সিনহা হত্যা: প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ
রায় দ্রুত কার্যকর চান মেজর সিনহার বোন
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী