ক্রসিংয়ে বাস-অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, নিহত ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ ডিসেম্বর ২০২১, ১২:৩৩আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১২:৩৩

নগরীর খুলশী থানাধীন ঝাউতলা এলাকায় রেল ক্রসিংয়ে ট্রেন-বাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষের দুই জন প্রাণ হারিয়েছেন। শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।

রেলওয়ে পুলিশ চট্টগ্রাম থানার ওসি এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, সকালে রেলক্রসিং পার হওয়ার সময় ডেমু ট্রেনের সঙ্গে বাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই জন নিহত হয়েছেন। আরও ১০ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। 

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় হানা যায়নি।

তিনি আরও বলেন, রেলওয়ের সিগনাল অমান্য করে রেল ক্রসিং পার হতে গিয়ে অটোরিকশা ও বাসটি ডেমু ট্রেনের সামনে পড়ে যায়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান