বিদ্রোহী প্রার্থীকে হুমকি ও লাঞ্ছিতের ঘটনায় স্বতন্ত্র ৫ প্রার্থীর প্রতিবাদ  

লক্ষ্মীপুর প্রতিনিধি 
০৪ ডিসেম্বর ২০২১, ১২:৪৬আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১২:৪৬

লক্ষ্মীপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে যুবলীগ নেতার হাতে প্রবীণ এক আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থীর লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ওই স্বতন্ত্র প্রার্থীকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে।  শুক্রবার (৩ নভেম্বর) রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ওয়াপদা অফিস নামক স্থানে ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক রাসেলের হাতে লাঞ্ছিত হন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল হালিম মাস্টার। এ ঘটনায়  রাতেই আওয়ামী লীগের সাবেক নেতা এবং ওই ইউনিয়ন পরিষদের পাঁচ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এক হয়ে প্রতিবাদ জানিয়েছেন। 

এ ঘটনায় রাতেই সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন লাঞ্জিতের শিকার প্রার্থী। 

জানা যায়, ভবানীগঞ্জ ইউনিয়ন থেকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক বাদলকে। যুবলীগ নেতা রাসেল খালেকের সমর্থক। 

স্থানীয় লোকজন ও অভিযোগ সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভবানীগঞ্জ ইউনিয়ন থেকে স্বতন্ত্র হিসেবে প্রার্থী হন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল হালিম মাস্টার। দল থেকে নৌকা প্রতীক না পেয়ে তিনি বিদ্রোহী হিসেবে প্রার্থী হয়েছেন। 

শুক্রবার রাতে তিনি ইউনিয়নের ওয়াপদা অফিস সংলগ্ন এলাকায় লোকজনের সঙ্গে কুশল বিনিময় করছিলেন। এ সময় যুবলীগ নেতা রাসেল দলবল নিয়ে সেখানে গিয়ে হালিম মাস্টারকে নির্বাচন থেকে সরে যেতে হুমকি দেন। এক পর্যায়ে জনসম্মুখে তাকে লাঞ্ছিত করেন এবং মেরে ফেলারও হুমকি দেন। 

এ ঘটনায় রাতেই স্থানীয় পিয়ারাপুর বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশ করেন ইউনিয়নের সব স্বতন্ত্র প্রার্থীরা। ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল হালিম মাস্টার, ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান ডালি, মামুনুর রশিদ ভূঁইয়া, সাবেক সহ-সভাপতি মোক্তার হোসেন, ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল হাসান রনি নৌকা প্রতীকের প্রার্থী ও তার সমর্থকদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তোলেন। পাশাপাশি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতেরও দাবি তোলেন তারা। 

স্বতন্ত্র প্রার্থীরা বলেন, ভবানীগঞ্জ ইউনিয়নে যোগ্য ব্যক্তিকে নৌকার মনোনয়ন দেওয়া হয়নি। এলাকায় যার জনসমর্থন নেই তাকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। ফলে ত্যাগী নেতারা স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছে। এখন নির্বাচনি মাঠ থেকে সরিয়ে দিতে স্বতন্ত্র প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে। 

এ বিষয়ে অভিযুক্ত ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল বলেন, হালিম মাস্টার নৌকার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। টাকার বিনিময়ে নাকি নৌকা প্রতীক দেওয়া হয়েছে। তাই তাকে এসব কথা না বলতে নিষেধ করেছি। লাঞ্ছিত বা মেরে ফেলার হুমকি সঠিক নয়। 

সদর থানার ওসি জসীম উদ্দীন বলেন, হুমকির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-অগ্নিসংযোগ
যশোরে নির্বাচন পরবর্তী শতাধিক হামলা-সহিংসতা, আহত দেড় শতাধিক
নির্বাচন পরবর্তী সংঘাত-সংঘর্ষ ঠেকাতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান