ডিবি পরিচয়ে মোটরসাইকেল ছিনতাই, ১০ ঘণ্টায় বের করলো পুলিশ

চট্টগ্রাম সংবাদদাতা
১৪ ডিসেম্বর ২০২১, ২২:৪৩আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ২২:৪৩

চট্টগ্রামের ডবলমুরিং থানার আগ্রাবাদ জাম্বুরি পার্ক এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও ছিনতাইকারীদের গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন- চাঁদপুরের হাজীগঞ্জের বাসিন্দা সেলিম (৩০), ময়মনসিংহের ফুলপুরের বাসিন্দা কাশেম (২০), নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা ইলিয়াস (২৯) ও রাঙ্গামাটির তবলছড়ির বাসিন্দা সাব্বির (২০)। গ্রেফতাররা বন্দর থানা এলাকার বিভিন্ন ভাড়া বাসায় থাকেন।

ডবলমুরিং থানার ওসি (তদন্ত) মো. মাসুদ রানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলার বাদী মো. আলী (২৪) মোটরসাইকেল নিয়ে সোমবার সন্ধ্যা ৭টার দিকে জাম্বুরী পার্ক এলাকায় ঘুরতে যান। এ সময় তার সঙ্গে তুহিন উদ্দিন (২৬) নামে তার এক সহকর্মী ছিলেন। তারা সেখানে ঘুরতে যাওয়ার পথে বিএসটিআই অফিসের সামনে অজ্ঞাত তিন ব্যক্তি গতিরোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। এ সময় ছিনতাইকারীরা গাড়িটির বিরুদ্ধে মামলা আছে দাবি করে জোরপূর্বক একজন চালিয়ে নিয়ে যান। এ সময় তুহিন ও আলীর সন্দেহ হলে তারা একজনকে আটকের চেষ্টা করেন। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাদের দুজনকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে নিজেদের মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।’

ডবলমুরিং থানার এসআই অর্ণব বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় রাতে প্রায় ১০ ঘণ্টা অভিযান চালিয়ে বন্দর এলাকার বিভিন্ন এলাকা থেকে আসামিদের আটক করে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া মোটরসাইকেল ও ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।’

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান