ট্রাকচাপায় প্রাণ গেলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

নোয়াখালী প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২১, ১৬:৪১আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৬:৪১

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ট্রাকচাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সোনাইমুড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাবরিনা আক্তার মিতু (২২) উপজেলার বজরা ইউনিয়নের শীলমুদ গ্রামের ভূঁইয়াবাড়ির মোর্তুজা ভূঁইয়ার মেয়ে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

সোনাইমুড়ী থানার এসআই ইব্রাহীম খলিল বলেন, দুপুরে ঢাকায় যাওয়ার জন্য মোল্লাবাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন মিতু। এ সময় কুমিল্লা থেকে নোয়াখালীগামী ইটবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সোনাইমুড়ী থানা এবং হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের