সড়ক দুর্ঘটনায় জবি শিক্ষার্থী নিহতের ঘটনায় ট্রাকচালক আটক

নোয়াখালী প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২১, ০১:৪৬আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০১:৪৬

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ট্রাকচাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী নিহতের ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার কৈশল্যারবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ট্রাকচালক মো. সাহাব উদ্দিন ওরফে শিপন (২২) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো. বেল্লাল হোসেনের ছেলে।

সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আটক ট্রাকচালককে রবিবার সকালে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী-ঢাকা হাইওয়ের সোনাইমুড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রামপুর গ্রামে ট্রাকচাপায় নিহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাবরিনা আক্তার মিতু (২৩)। তিনি সোনাইমুড়ীর ৭ নম্বর বজরা ইউপির শিলমুদ গ্রামের ভূঁইয়া বাড়ির মোর্তুজা ভূঁইয়ার মেয়ে। তিন বোনের মধ্যে মিতু সবার বড়।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে ঢাকা যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন মিতু। সোনাইমুড়ী পৌরসভার পশ্চিম রামপুর এলাকার মোল্লাবাড়ির সামনে হাইওয়ে পার হওয়ার সময় কুমিল্লা থেকে নোয়াখালীগামী ইটবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মিতু। ঘটনার পরপরই চালক পালিয়ে যান। স্থানীয়রা ট্রাকটি আটক করে। খবর পেয়ে মরদেহ উদ্ধার এবং ট্রাকটি জব্দ করে পুলিশ। 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের