অবৈধভাবে জ্বালানি তেল চুরির অভিযোগে চাকরি হারিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুই কর্মচারী। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী।
চাকরি হারানো দুজন হলেন—চসিকের পুল সহকারী রতন ঘোষ ও সাগরিকা ফিলিং স্টেশনের মোটর মেকানিক কাঞ্চন বসাক।
বুধবার (২২ ডিসেম্বর) চসিকের সচিব খালেদ মাহমুদের সই করা দুটি পৃথক আদেশে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে কোনও মন্তব্য করতে রাজি হননি সচিব খালেদ মাহমুদ।
চসিক সূত্রে জানা গেছে, দুজনই অস্থায়ী কর্মচারী হিসেবে সিটি করপোরেশনে কর্মরত ছিলেন।
খালেদ মাহমুদের সই করা অফিস আদেশে বলা হয়, অবৈধভাবে জ্বালানি তেল সরবরাহসহ বিভিন্ন অপরাধে তাদের সিটি করপোরেশনের অস্থায়ী চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো। এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি রয়েছে।









