শাহ আমানতে আরটি পিসিআর ল্যাব চালু হচ্ছে ১ জানুয়ারি

চট্টগ্রাম ব্যুরো
২৪ ডিসেম্বর ২০২১, ১৫:৫০আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৫:৫৩

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাব চালু হচ্ছে আগামী ১ জানুয়ারি থেকে। সংশ্লিষ্টরা বলছেন, বিদেশ গমনেচ্ছু যাত্রীরা এই ল্যাবে ৪৫ মিনিট থেকে দুই ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার সনদ পাবেন। 

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বাংলা ট্রিবিউনকে বলেন, 'আগামী বুধ ও বৃহস্পতিবার ৪৮ ঘণ্টা আরটি পিসিআর ল্যাবের কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করা হবে। এ সময় ল্যাব থেকে সঠিক ও নির্ভুল তথ্য আসছে কিনা সেটা যাচাই করা হবে। সব ঠিক থাকলে ১ জানুয়ারি থেকে পুরোদমে ল্যাব চালু করা হবে।'

তিনি জানান, বিমানবন্দরে চারটি ল্যাব স্থাপন করা হয়েছে। মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ১ হাজার ৬০০ টাকা জমা দেওয়ার রশিদ নিয়ে বিমানবন্দরে আসবেন। সেখানে হেল্প ডেস্কে কথা বলে সংশ্লিষ্ট ল্যাবে নমুনা দিবেন। এরপর তারা ইমিগ্রেশনে অপেক্ষা করবেন। নমুনা দেওয়ার পরের ৪৫ মিনিট থেকে সর্বোচ্চ ২ ঘণ্টার মধ্যে পরীক্ষার রিপোর্ট মিলবে। চট্টগ্রামের শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি, কুমিল্লার মর্ডান ডায়গনিস্টিক লিমিটেড, ঢাকার ল্যাবএইড লিমিটেড ও প্রেসক্রিপশন পয়েন্টকে ল্যাবগুলো তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান শাহরিয়ার কবির। ল্যাব চালুর পর প্রবাসীরা দীর্ঘ ভোগান্তি থেকে মুক্তি পাবেন বলে মনে করেন তিনি।

আরটি-পিসিআর ল্যব চালু এবং এর কার্যক্রম তদারকির জন্য গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিমানবন্দরে সংশ্লিষ্টদের নিয়ে এক বৈঠকও অনুষ্ঠিত হয়। সভায় বিআইটিআইডি ল্যাব ইনচার্জ শাকিল আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান