ব্রাহ্মণবাড়িয়ায় ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ, পাঁচ পুলিশসহ আহত ১০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২১, ২২:৪৮আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ২২:৪৮

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে পাঁচ পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে পুলিশ পাঁচ জনকে আটক করেছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের খন্দকারপাড়া ও কুট্টাপাড়ার বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার সকালে কুট্টাপাড়া গ্রামের একটি জমিতে খন্দকারপাড়া ও কুট্টাপাড়ার একদল যুবক ক্রিকেট খেলছিলেন। একপর্যায়ে খেলা নিয়ে যুবকদের মধ্যে বিরোধ বাধে। এর জেরে দুপুর সাড়ে ১২টার দিকে খন্দকারপাড়া ক্রিকেট দলের সদস্যরা কুট্টাপাড়ার সজিব মিয়া (১৯) নামে এক যুবককে মারধর করে। এ ঘটনার কিছুক্ষণ পর কুট্টাপাড়া ও খন্দকারপাড়ার লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে দুইপাড়ার মধ্যবর্তী জমিতে সংঘর্ষে লিপ্ত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পাঁচ পুলিশসহ উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। আহত পুলিশেরা হলেন- সরাইল থানার এসআই সাইফুল ইসলাম, এসআই সাইফুল ইসলাম, কনস্টেবল জামাল উদ্দিন, আশরাফুল ইসলাম ও শাহিদুল ইসলাম।

অপর আহতদের মধ্যে রাজন মিয়া (২৫), আমিনা বেগম (২৫), সজিব মিয়া (২০) ও আমির খন্দকার (২৫) সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে আমিনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সরাইল থানার ওসি আসলাম হোসেন পাঁচ পুলিশ সদস্য আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি তাৎক্ষণিক পুলিশ নিয়ন্ত্রণ করে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের