কম্বলে পেঁচানো অবস্থায় পড়েছিল মা-মেয়ের লাশ 

খাগড়াছড়ি প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২২, ০৯:২৭আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ০৯:৩৫

খাগড়াছড়ির রামগড়ে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রী ও শিশু সন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী মোহাম্মদ সোলেমান পলাতক রয়েছেন। সোমবার (৩ জানুয়ারি) রাতে লাশ উদ্ধার করেছে রামগড় থানা পুলিশ।

নিহতরা হলেন স্ত্রী পিংকি আক্তার (২৫) ও তার চার মাসের শিশু কন্যা। এই দম্পতির দুটি কন্যা সন্তান রয়েছে। স্বামী মোহাম্মদ সোলেমান (২৯) পেশায় একজন রাজমিস্ত্রি। তিনি পাতাছড়া ইউনিয়নের মধুপুর এলাকার মোহাম্মদ জাহের মিয়ার ছেলে। হত্তযাকাণ্ডের শিকার পিংকি আক্তার একই এলাকার আব্দুল খালেক দুলালের মেয়ে।

পিংকির ভাই ইমরান হোসেন সুজন বলেন, শুক্রবার কোনও এক সময়ে আমার বোন ও তার শিশু কন্যাকে হত্যা করে ঘর তালাবদ্ধ করে পালিয়ে যায় সোলেমান। এদিকে কয়েকদিন বোনের খবর না পেয়ে তাদের বাড়িতে যাই। তখন ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের খবর দেই। পরে তালা ভেঙে ঘরে প্রবেশ করলে বোন এবং ভাগ্নির গলাকাটা লাশ কম্বলে পেচানো অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখি। 

রামগড় থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামন বলেন, পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। গৃহবধূ পিংকির বাবা বাদী হয়ে রামগড় থানায় মামলা করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম