কেন্দ্রে পুরুষের চেয়ে নারী ভোটার বেশি

বান্দরবান প্রতি‌নি‌ধি
০৫ জানুয়ারি ২০২২, ০৯:২৩আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ০৯:২৩

বান্দরবা‌ন সদর উপ‌জেলার সুয়ালক, কুহালং ও টংকাবতী এ তিন ইউ‌নিয়‌ন পরিষদ নির্বাচনের ভোট চলছে। বুধবার (৫ জানুয়ারি) সকা‌ল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। 

সকা‌লে টংকাবতীর রামা‌রি পাড়া সরকারি প্রাথ‌মিক বিদ্যালয়, ভাইট্টা পাড়া সরকারি প্রাথ‌মিক বিদ্যালয়, কুহালংয়ের চেমী ডলু পাড়া সরকারি প্রাথ‌মিক বিদ্যালয়, গুংগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সুয়ালকের সুয়ালক বাজার সরকারি প্রাথ‌মিক বিদ্যালয়, কদু‌খোলা সরকারি প্রাথ‌মিক বিদ্যালয়সহ বান্দরবান সদ‌রের তিন ইউ‌নিয়‌নের বিভিন্ন কেন্দ্র ঘু‌রে দেখা যায়, ভোটাররা সবাই শা‌ন্তিপূর্ণভা‌বে লাই‌নে দাঁড়ি‌য়ে ভোট দিচ্ছেন। প্রতিটি কে‌ন্দ্রেই পুরু‌ষের চে‌য়ে নারী ভোটা‌রের উপ‌স্থি‌তি ছিল বে‌শি। ত‌বে শা‌ন্তিপূর্ণ ভোট গ্রহ‌ণের সময় কোথাও কোনও অপ্রী‌তিকর ঘটনার খবর পাওয়া যায়‌নি।

বান্দরবান জেলা প্রশাস‌নের নির্বাহী ম্যাজি‌স্ট্রেট কা‌য়েসুর রহমান বলেন, মাঠ পর্যা‌য়ে নির্বাচনি স‌হিংসতা এড়া‌তে ও সুষ্ঠু নির্বাচন উপহার দি‌তে প্রশাসন কাজ করছে। এবা‌রের পঞ্চম ধা‌পের নির্বাচ‌নে বান্দরবান সদ‌রের তিন ইউ‌নিয়‌নে চেয়ারম্যান প‌দে সাত জন, সাধারণ সদস্য প‌দে ৮১ ও সংর‌ক্ষিত সদস্য প‌দে ২৬ জন প্রার্থী প্রতিদ্ব‌ন্দ্বিতা কর‌ছেন। এখা‌নে মোট ভোটার ২০ হাজার ১৫জন। এর ম‌ধ্যে নারী ভোটার রয়েছেন ৯ হাজার ৮১৮ ও পুরুষ ভোটার ১০ হাজার ১৯৭ জন। 

/টিটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান