জাল ভোট দিতে আসা আরেক তরুণকে ৬ মাসের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২২, ১৭:৫১আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৭:৫২

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বুধল ইউনিয়নে জাল ভোট দেওয়ার সময় নাঈম মোল্লা (১৮) নামে এক তরুণকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে বুধল ইউনিয়নের সুতিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করে। সাজাপ্রাপ্ত যুবক উপজেলার সুতিয়ারা গ্রামের সোলেমান মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাস জানান, দুপুরে ওই কেন্দ্রে এক ভোটারের নাম ধারণ করে জাল ভোট দেওয়ার সময় নাঈম মোল্লাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা অনুযায়ী মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এর আগে, মজলিশপুর ইউনিয়নে জালভোট দেওয়ার অভিযোগে মো. বাদশাকে (২০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

পঞ্চম ধাপে ব্রাহ্মণবাড়িয়ার সদর ও আশুগঞ্জ উপজেলার ১৮ ইউনিয়নে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের