নোয়াখালীর তিন উপজেলায় ১১টিতে নৌকা জয়ী

নোয়াখালী প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২২, ২২:৪১আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ২২:৪১

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নোয়াখালীর সোনাইমুড়ী, চাটখিল ও বেগমগঞ্জ উপজেলার ১৯টি ইউনিয়নের ১১টিতে আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র ৪ (আওয়ামী লীগের বিদ্রোহী), জামায়াত সমর্থিত স্বতন্ত্র ২, বিএনপি সমর্থিত স্বতন্ত্র ১ এবং জাসদ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ১টিতে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। বুধবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম এ তথ্য নিশ্চিত করেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়নে শওকত আকবর পলাশ (আওয়ামী লীগ), নদনা ইউনিয়নে হারুন অর রশিদ (আওয়ামী লীগ), নাটেশ্বর ইউনিয়নে মো. কবির হোসেন (আওয়ামী লীগ), বজরা ইউনিয়নে মো. মীরন অর রশীদ (আওয়ামী লীগ), সোনাপুর ইউনিয়নে মো. আলমগীর হোসেন (আওয়ামী লীগ), দেওটি ইউনিয়নে নুরুল আমিন শাকিল (আওয়ামী লীগ), অম্বননগর ইউনিয়নে মো. আকতার হোসেন দুলু (আওয়ামী লীগ), আমিশাপাড়া ইউনিয়নে খলিলুর রহমান সেলিম (আওয়ামী লীগের বিদ্রোহী) এবং চাষিরহাট ইউনিয়নে মোহাম্মদ হানিফ মোল্লা (জামায়াত সমর্থিত স্বতন্ত্র) এবং বারগাঁও ইউনিয়নে মাওলানা সাইয়েদ আহমদ (জামায়াত সমর্থিত স্বতন্ত্র) বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নে বাহার আলম মুন্সি (আওয়ামী লীগ), পাঁচগাঁও ইউনিয়নে সৈয়দ মাহমুদ হোসেন তরুণ (আওয়ামী লীগ), হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নে এসএম বাকী বিল্লাহ (আওয়ামী লীগ), রামনারায়ণপুরে হারুন অর রশিদ (আওয়ামী লীগের বিদ্রোহী), বদলকোট ইউনিয়নে মো. সোলায়মান শেখ (আওয়ামী লীগের বিদ্রোহী), মোহাম্মদপুর ইউনিয়নে মেহেদী হাসান বাহালুল (আওয়ামী লীগের বিদ্রোহী) এবং শাহাপুর ইউনিয়নে আবদুল্লাহ খোকন (জাসদ সমর্থিত স্বতন্ত্র) বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

এদিকে, বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত শামসুল আলম লাভলু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এর আগে, চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আলমগীর হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া এই উপজেলার নোয়াখলা ইউনিয়নে মামলা সংক্রান্ত জটিলতায় আগামী ১০ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

/এমএএ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের