দুর্ঘটনায় প্রাণ গেলো একই পরিবারের ৪ সদস্যের  

কুমিল্লা প্রতিনিধি 
০৬ জানুয়ারি ২০২২, ১২:৪১আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১২:৪১

কুমিল্লার লাকসামে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে সাতটায় উপজেলার কালিয়াচৌ এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে আরও দুই জন মারা যান। 

হাসপাতালে দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাজুয়ালিটি বিভাগের চিকিৎসক মোহাম্মদ নাফিজ।

নিহত বাহারের ভাতিজা মীর হোসেন জানান, নিহতদের বাড়ি লালমাইয়ের পরতি গ্রামে। এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে তারা মনোহরগঞ্জের নাথেরপেটুয়া যাচ্ছিল।

নিহতরা হলেন বাহার মিয়া ( ৫০), তার শাশুড়ি গোলাপ নাহার (৭০), তার স্ত্রী ফারুল বেগম (৪০) ও তাদের সন্তান জান্নাতুল মাওয়া (১)। এ ঘটনায় অটোরিকশা চালক গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

লাকসাম হাইওয়ে ক্রসিং থানার এসআই জসিম উদ্দিন বলেন, রাস্তার কাজ চলমান থাকায় এক পাশ দিয়ে গাড়ি চলছিল। কুমিল্লামুখী বিআরটিসি বাসের সঙ্গে নোয়াখালীমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাহার ও তার শাশুড়ি গোলাপ নাহারের মৃত্যু হয়। পরে বাসটি জব্দ করা হয়েছে।

 

/টিটি/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম