ফরিদগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩, মূলহোতাকে খুঁজছে পুলিশ

চাঁদপুর প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২২, ০২:৩২আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৬:০২

চাঁদপুরের ফরিদগঞ্জে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকা ও কুমিল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (১০ জানুয়ারি) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে এই ঘটনার মূলহোতাকে খুঁজছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো—ঘটনার মূলহোতা শিমুল হোসেনের সহযোগী ইজাজা হোসেন (২৩), সাব্বির হোসেন (২৪) ও লিপি বেগম (২৩)।

এদিকে, ঘটনার মূলহোতা মামলার প্রধান আসামি শিমুল হোসেনকে গ্রেফতারে সবার সহযোগিতা চেয়েছে ফরিদগঞ্জ থানা পুলিশ। তার সম্পর্কে কারও কাছে কোনও তথ্য থাকলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল নম্বরে (০১৩২০-১১৬১২৭) যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার দুপুরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে লিপির বাড়িতে নিয়ে যায় শিমুল এবং তার দুই বন্ধু ইজাজা হোসেন ও সাব্বির হোসেন। সেখানে লিপির সহায়তায় ছাত্রীকে ধর্ষণ করে শিমুল। এ সময় শিমুলের সহযোগীরা ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করে। ওই ছাত্রী বাড়িতে গিয়ে ঘটনা জানালে তার মা বাদী হয়ে রবিবার সন্ধ্যায় ফরিদগঞ্জ থানায় মামলা করেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় তিন জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মূলহোতা শিমুলকে গ্রেফতারের চেষ্টা চলছে। তার বিষয়ে কারও কাছে তথ্য থাকলে থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

/এএম/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান