দেশে মানবাধিকার নেই তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত: খন্দকার মোশাররফ

চাঁদপুর প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২২, ১৭:১৪আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৭:২২

সরকার আইনের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘দেশে আইনের শাসন ও মানবাধিকার নেই- তা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ক্ষেত্রে আইন নয়, সরকারই বাধা। নির্বাহী আদেশকে সংশোধন করলেই খালেদা জিয়া বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নিতে পারেন। এটি এমন কোনও বিষয় নয়।’

বুধবার (১২ জানুয়ারি) বিকালে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে শহরের নতুনবাজারের মুনিরা ভবনের মাঠে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জনসমাবেশে তিনি এ কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য সারা দেশের মানুষ সোচ্চার। তাকে বানোয়াট মামলা ও ফরমায়েশি রায়ে সাজা দেওয়া হয়েছে। এই সাজা আমরা অবৈধ মনে করি।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার গণতন্ত্রকে হত্যা করছে। এখন দেশে আইনের শাসন নেই, মানবাধিকার নেই- তা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বাংলাদেশকে গণতান্ত্রিক কনভেনশনে আমন্ত্রিত হয়নি। কারণ আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ বলে মনে করে না। বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। যে কারণে আমাদের দেশের একটি সংস্থা ও কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাকে যুক্তরাষ্ট্র থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘এই সরকারকে মানুষ আর দেখতে চায় না। জনগণ আশা করে, এই সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে আগামী দিনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। যার মাধ্যমে জনগণ তাদের সরকার প্রতিষ্ঠা করতে পারবে। তাহলে আমরা বিদেশে যে বদনাম কুড়াচ্ছি সেটি মুক্ত হতে পারবো। দেশের জনগণকে মুক্ত করে তাদের অধিকার ফিরিয়ে দিতে পারবো।’

সমাবেশে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন- চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি আব্দুস সালাম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া ও সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদ। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

দুপুর ১টার পর থেকেই সমাবেশস্থলে জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে আসতে শুরু করেন দলীয় নেতাকর্মীরা। কয়েক হাজার নেতাকর্মী খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান সংবলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে সমাবেশে হাজির হন।

/এফআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম