দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কুমিল্লা প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ২০:১৬

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে মীর হোসেন মিরাজ নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। নিহত মিরাজ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের দত্তসার গ্রামের সফিকুর রহমানের ছেলে। বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকালে মিরাজের মামাশ্বশুর শামিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শামিম আহমেদ জানান, মিরাজ ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে ঘাটেং প্রদেশের বেনানি এলাকায় কয়েকজন বাংলাদেশির সঙ্গে যৌথভাবে ব্যবসা করতেন তিনি। গত ৭ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টায় সন্ত্রাসীরা মিরাজের রুমে ঢুকে অন্য রুমমেটসহ তাকে বাথরুমের ভেতর আটকে রাখে। পরে মিরাজকে গুলি করে সন্ত্রাসীরা স্থান ত্যাগ করে। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

উপজেলার আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল বলেন, ‘আমি শুনেছি ছেলেটার মৃত্যুর কথা। খুবই দুঃখজনক বিষয়। তার পরিবার যদি লাশ আনা বা অন্য কোনও বিষয়ে সহযোগিতা চায়, আমরা তা করবো।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি ফেসবুকে তার মৃত্যুর খবর পেয়েছি। তবে কেউ আমাদের এই বিষয়ে অবহিত করেননি। কোনও সাহায্য প্রয়োজন হলে আমরা অবশ্যই তা করবো।’ 

নিহত মিরাজ দুই মেয়ে সন্তানের বাবা। তার মৃত্যুতে গ্রামের বাড়িতে স্বজনরা আহাজারি করছেন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী