সুবর্ণচরের ২ ইউপিতেই নৌকার প্রার্থীর হার 

নোয়াখালী প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২২, ২০:১১আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ২০:১১

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীরা হেরে গেছেন। দুই ইউনিয়নেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১ নম্বর চর জব্বর ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক এবং ৫ নম্বর চর জুবিলী ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী উপজেলা যুবলীগের বহিষ্কৃত যুগ্ম-আহ্বায়ক মো. সাইফুল্লাহ খসরু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

উল্লেখ্য, দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৫ জন, সাধারণ সদস্য পদে ৫৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। দুই ইউনিয়নের ২৭টি কেন্দ্রে মোট ভোটার ছিল ৭১ হাজার ৬১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৮ হাজার ১১১ জন এবং নারী ভোটার ছিল ৩৩ হাজার ৫০৮ জন।

এদিকে, জেলার হাতিয়া উপজেলার সুখচর ও নলচিরা ইউনিয়নে আগেই সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

 

/টিটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান