সেনা কর্মকর্তা হত্যার প্রতিবাদে বিক্ষোভ রাঙামাটিতে

রাঙামাটি প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২২, ০১:০০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০১:০০

সম্প্রতি বান্দরবানের রুমায় সন্ত্রাসীদের গুলিতে এক সেনা কর্মকর্তা নিহত হন। এ ঘটনার প্রতিবাদ এবং দোষীদের গ্রেফতারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটি পৌর প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু  হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনরূপা গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভকারীরা রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়কে অবস্থান নেওয়ায় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ হয়ে যায়।

সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক পরিষদের জেলা সহ-সভাপতি নাদিরুজ্জামান, প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি কাজি মজিবুর রহমান। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির, সহ-সভাপতি কাজি জালোয়া, মহিলা পরিষদের নেত্রী মোর্শেদা আক্তার ও সালেহা বেগম।

পরিষদের কেন্দ্রীয় সভাপতি কাজি মজিবুর রহমান বলেন, ‘আঞ্চলিক দলগুলোর সন্ত্রাসী কার্যক্রমের কারণে পার্বত্য অঞ্চলে বসবাসরত পাহাড়ি ও বাঙালি কোনও নাগরিক শান্তিতে বসবাস করতে পারছে না। তাদের সন্ত্রাসী কার্যক্রমে বাধা দেওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি সেনা কর্মকর্তাদেরও প্রাণ হারাতে হচ্ছে। একটি স্বাধীন, সার্বভৌমত্ব রাষ্ট্রে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা মানেই রাষ্ট্রের ওপর হামলা।’ 

এ অবস্থায় সমাবেশ থেকে অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানানো হয়।

গত ৩ ফেব্রুয়ারি বান্দরবানের রুমার রাইংক্ষ্যং এলাকায় রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর সঙ্গে অস্ত্রধারীদের বন্দুকযুদ্ধ সংঘটিত হয। এতে সেনা কর্মকর্তা সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান ও তিন অস্ত্রধারী সন্ত্রাসী নিহত হন।

 

/আরকে/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি