বিয়ের আশ্বাসে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন ৫ লাখ জরিমানা 

রাঙামাটি প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০৫আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৮

রাঙামাটিতে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস ই এম ইসমাইল হোসেন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. ফারুক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাঙামাটির কাউখালী উপজেলায় বেতবুনিয়া ইউনিয়নের সপ্তম শ্রেণির পড়ুয়া এক শিক্ষার্থীকে বিয়ের আশ্বাসে ধর্ষণ করে ওই যুবক। ধর্ষণের পর কাউকে কিছু বলতে নিষেধ করার পর একপর্যায়ে ওই স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে গেলে তার পরিবার বিষয়টি জানতে পারে। পরে সন্তান প্রসবের তিন দিন পর নবজাতক মারা যায়। ডিএনএ পরীক্ষায় ফারুক নবজাতকের বাবা হিসেবে প্রমাণিত হয়।

রাঙামাটি জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিকুল ইসলাম বলেন, ‘অর্থদণ্ডের টাকা বাদীর পরিবারকে দেওয়া হবে। আগামী ৯০ দিনের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে সম্পত্তি ক্রোক করে প্রাপ্ত অর্থ ভুক্তভোগীকে দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম