মানুষের ক্রয়ক্ষমতা তিন গুণ বেড়েছে: তথ্যমন্ত্রী

ব্রাহ্মণাড়িয়া প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২২, ০১:৫৭আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০১:৫৭

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৩ বছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় সাড়ে চার গুণ বেড়েছে। অথচ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা এসব উন্নয়ন দেখতে পান না।

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, মানুষের ক্রয়ক্ষমতা তিন গুণ বেড়েছে। প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। উন্নয়নের কারণে পুরো দেশের চেহারা বদলে গেছে। সমগ্র পৃথিবী বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে। জাতিসংঘের মহাসচিব, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রশংসা করেছেন। এসব জিনিস বিএনপি নেতারা দেখেন না।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের চলচ্চিত্র উৎসবে যোগদানকালে দুই দেশের শূন্যরেখায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা মানুষকে প্রতারিত করেছেন। তারা যখন ক্ষমতায় ছিলেন নিজেদের আখের ঘুছিয়েছেন। তারা হাওয়া ভবন পরিচালনা করে সমান্তরাল সরকার পরিচালনা করেছেন। দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে নিয়ে গেছেন। তারেক জিয়া বিদেশে বসে এখন বিলাসবহুল জীবনযাপন করছেন। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তারা যদি অপরাজনীতি না করতেন গত ১৩ বছরে দেশ আরও অনেক দূর এগিয়ে যেতো।

এ সময় তিনি বাংলাদেশের চ্যানেলগুলো ভারতের বিভিন্ন রাজ্যে সম্প্রচারের কথা বলেন। এর আগে বিকালে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত নায়ক-নায়িকাসহ ২৮ সদস্যের প্রতিনিধিদল একইপথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা পৌঁছান।

রাতে আখাউড়া স্থলবন্দরে মন্ত্রীকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার, পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

পরে ভারতের অভ্যন্তরে মন্ত্রীকে স্বাগত জানান ভারতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ, দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে নিযুক্ত প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, কলকাতা বাংলাদেশ হাই কমিশনে নিযুক্ত ফার্স্ট সেক্রেটারি (প্রেস) রঞ্জন সেনসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আগামী ২৭ ফেব্রুয়ারি বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফেরার কথা রয়েছে তথ্যমন্ত্রীর।

/এএম/এলকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি