কলেজ থেকে ফেরার পথে প্রাণ গেলো ২ বন্ধুর

কুমিল্লা প্রতিনিধি
১০ মার্চ ২০২২, ১৭:৪৪আপডেট : ১০ মার্চ ২০২২, ১৮:০৪

কুমিল্লায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর দেড়টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার বেগমাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লামুখী একটি যাত্রীবাহী সুগন্ধা বাস দেবিদ্বারমুখী মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক রবিউল নিহত হন। অপর আরোহী সজিবকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকাল সাড়ে ৪টার দিকে তিনিও প্রাণ হারান।

দুই জনেই উপজেলার জাফরগঞ্জ এলাকার মীর গফুর কলেজের শিক্ষার্থী। কলেজ থেকে ক্লাস শেষ করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর স্থানীয়রা কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। পরে বিকাল ৩টার দিকে পুলিশ তৎপরতায় মহাসড়ক অবরোধমুক্ত হয়।

দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, ‘নিহত রবিউল উপজেলা পৌরসভার চেয়ারম্যান বাড়ির জয়দল মিয়ার ছেলে। এ ছাড়া সজিব দেবিদ্বার উপজেলার বড় আলমপুর গ্রামের আবুল কাশের ছেলে। তারা দুই জনেই বন্ধু ছিলেন।’

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাসুদ আলম বলেন, ‘এ ঘটনায় বাসটি আটক করা হলেও পালিয়ে গেছেন চালক-হেলপার। আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি। রবিউলের লাশ বাড়িতে পাঠানো হয়েছে আর সজিবের লাশ এখনও হাসপাতালে আছে।’

/এফআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম