খাগড়াছড়িতে আ.লীগ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

খাগড়াছড়ি প্রতিনিধি
১৫ মার্চ ২০২২, ১৭:৩৩আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৭:৩৬

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিনের আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 

দুদকের আইনজীবী অ্যাডভোকেট সুপাল চাকমা জানান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্পত্তি দখল, আত্মসাৎ ও সরকারি অর্থ নষ্টের অভিযোগে জাহেদুল আলমের বিরুদ্ধে মামলা করে দুদক। ২০১৯ সালের ২ এপ্রিল দুদকের চট্টগ্রাম-২ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী উপ-পরিচালক রিয়াজ উদ্দিন বাদী হয়ে মামলা করেন।

এজাহারে বলা হয়, জেলা পরিষদের সদস্য থাকাকালীন জাহেদুল আলম ক্ষমতার অপব্যবহার করেছিলেন। জোরপূর্বক দখলে নিয়েছিলেন খাগড়াছড়ি বাজার শাহী জামে মসজিদ সংলগ্ন জেলা পরিষদের মালিকানাধীন মিনি সুপার মার্কেটের তৃতীয় তলার আবাসিক হোটেল। মার্কেটের তৃতীয় তলায় নির্মিত আবাসিক হোটেল ইজারা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল জেলা পরিষদ। তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র জমাও দেয়। 

এর মধ্যে অমিত চাকমার মালিকানাধীন মেসার্স কংলী অ্যান্ড কোম্পানিকে সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচন করে হোটেলটি পাঁচ বছরের জন্য ইজারা দেওয়া হয়। কিন্তু জেলা পরিষদের সদস্য জাহেদুল আলম তাতে বাধা দেন। ফলে চুক্তি সম্পাদনের পর এক বছরের অগ্রিম ভাড়া দিয়েও ইজারা পাওয়া হোটেলটি দখলে নিতে পারেননি অমিত চাকমা।  

২০১৫ সালের ২৯ মার্চ থেকে জাহেদুল আলম ‘হোটেল আল-আমিন অ্যান্ড কফি হাউজ’ নামে সেখানে ব্যবসা পরিচালনা শুরু করেন। হোটেলের চতুর্থ তলায় রান্না ঘর নির্মাণ করা হলে সেটাও জাহেদুল জোরপূর্বক দখল করে নেন।

জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী হোটেলটি অবৈধভাবে দখলের বিষয়ে জাহেদুল আলমের কাছে ব্যাখ্যা তলব করলেও জবাব দেননি তিনি। এর প্রেক্ষিতে ২০১৬ সালের ১৭ মার্চ জাহেদুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ইজারাদারকে হোটেল বরাদ্দ দেওয়া হলেও দখলে যেতে না পারায় জেলা পরিষদের হোটেলটির ভাড়া বাবদ কোনও অর্থ জমা হয়নি। এতে পরিষদের ১৯ লাখ ৮২ হাজার ৪২৫ টাকা আর্থিক ক্ষতিসাধন ও আত্মসাৎ করা হয়েছে মর্মে মামলায় অভিযোগ আনা হয়।
 
সম্প্রতি এই মামলার অভিযোগপত্র দাখিল করে দুদক। আর মঙ্গলবার অভিযোগপত্র গ্রহণের সময় আদালতে হাজির ছিলেন না জাহেদুল আলম। এ কারণে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

/এসএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম