মসজিদের টাকা আত্মসাতের চেষ্টা আ.লীগ ও জামায়াত নেতার!

ফেনী প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০১৬, ০৫:০৫আপডেট : ২৯ জানুয়ারি ২০১৬, ০৫:০৫

রাজনীতিতে প্রবফেনীল প্রতিপক্ষ হলেও মসজিদের ৫ লাখ টাকা টাকা আত্মসাতে জোট বেঁধেছিলেন ফেনীর সোনাগাজীর আওয়ামী লীগ ও জামায়াতের দুই নেতা। তবে তাদের অসৎ উদ্দেশ্য সফল হয়নি। এলাকাবাসী ও কর্তৃপক্ষের চাপের মুখে  বৃহস্পতিবার উত্তোলিত টাকা ফেরত দিতে বাধ্য হন তারা।
সোনাগাজীর মাস্টার পাড়া দারুল ইমান জামে মসজিদে ঘটনাটি ঘটেছে ।
এরা হচ্ছেন সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের নেতা মফিজুল হক এবং সোনাগাজী খাদিজাতুল কোবরা (আলিম) মাদ্রাসার অধ্যক্ষ ও সোনাগাজী পৌর ৭নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কাসেম ।
জানা গেছে, পৌর এলাকার ৭নং ওয়ার্ডের মাস্টার পাড়া দারুল ইমান জামে মসজিদের সভাপতি মাওলানা এএসএম নুরনবী ও মোতয়াল্লি আমিনুল ইসলামের নামে ইসলামী ব্যাংক সোনাগাজী শাখায় ইতোপূর্বে একটি হিসাব খোলা হয়। হিসাব নং- ৩৬৮১। অ্যাকাউন্টে ৫ লাখ ১৩ হাজার ৩৩০ টাকা জমা হয়। এই টাকা আত্মসাত করতে সভাপতি ও মোতায়াল্লির ভুয়া রেজুলেশন তৈরি করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মফিজুল হক ও জামায়াত নেতা মাওলানা আবুল কাসেম। ভুয়া রেজুলেশনের কপি ব্যাংকে জমা দিয়ে গত ১৩ জানুয়ারি ৭০ হাজার টাকা এবং ১৯ জানুয়ারি ৪ লাখ ৪০ হাজার টাকাসহ মোট ৫ লাখ ১০ হাজার টাকা উত্তোলন করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেডএম কামরুল আনাম জানান, তার মধ্যস্ততায় আত্মসাতকারীরা বৃহস্পতিবার  ইসলামী ব্যাংকে টাকাগুলো জমা দিয়ে ভুলের জন্য ক্ষমা চেয়েছেন।

ইসলামী ব্যাংকের শাখা ব্যাবস্থাপক এইচটিএম সামছুল হুদা জানান, তারা পরিচিত লোক হওয়ায় ভাল করে যাছাই-বাছাই করা হয়নি।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এএসএম নুরনবী টাকা উত্তোলনকারীদের বিচার হওয়া উচিত বলে জানান ।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মফিজুল হক ও জামায়াত নেতা আবুল কাসেম জানান, তারা টাকা উত্তোলন করে সাউথ ইস্ট ব্যাংকের একটি অ্যাকাউন্টে রেখেছিলেন।

/এএ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান