সম্পত্তির জন্য বাবার লাশ দাফনে বাধা সন্তানদের

নোয়াখালী প্রতিনিধি
২৩ মার্চ ২০২২, ০১:৪১আপডেট : ২৩ মার্চ ২০২২, ০১:৪১

নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে ছোট ছেলে, তার স্ত্রী ও সন্তানদের নামে সম্পত্তি লিখে দেওয়ায় বৃদ্ধ আবদুল মান্নানের লাশ দাফনে বাধা দিয়েছেন অন্য সন্তানরা। মঙ্গলবার (২২ মার্চ) বিকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের পশ্চিম হাজি বাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় ২২ ঘণ্টা পর সন্ধ্যায় লাশ দাফন করা হয়।

মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুল বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েক বছর আগে আবদুল মান্নান তার ছোট ছেলে আবুল কালাম, তার স্ত্রী জাহানারা বেগম এবং তাদের সন্তানদের নামে ৩৯ শতাংশ জমি লিখে দেন। এ নিয়ে আবদুল মান্নানের অন্য দুই ছেলে ও দুই মেয়ের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। সোমবার রাত ৮টায় বার্ধক্যজনিত কারণে আবদুল মান্নানের মৃত্যু হয়। এরপর অপর দুই ছেলে ও দুই মেয়ে এবং নাতি-নাতনিরা লাশ দাফনে বাধা দেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় গোলাম সরোয়ার, সালাউদ্দিন মেম্বার, বেল্লাল মাঝি এবং সাবেক মেম্বার আবুল খায়েরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিষয়টি সমাধানের আশ্বাস দিই। এরপর মঙ্গলবার সন্ধ্যা ৬টায় আবদুল মান্নানের জানাজা শেষে লাশ দাফন করা হয়।

লাশ দাফনে বিলম্বের কারণ জানতে চাইলে আবদুল মান্নানের ছোট ছেলে আবুল কালাম বলেন, সম্পত্তি নিয়ে বিরোধের কারণে ভাইবোনরা বাবার লাশ দাফনে বাধা দিয়েছেন। এজন্য লাশ দাফনে দেরি হয়েছে। 

জাহানারা বেগমের ভাই আরমান পাপ্পু বলেন, সন্তানদের মধ্যে সম্পত্তি ভাগাভাগি নিয়ে কিছুটা সমস্যা হয়েছে। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এরপর লাশ দাফন করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে চেয়ারম্যান ও ২ নম্বর ওয়ার্ডের মেম্বার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে যেভাবে সুন্দর হয়, সেভাবে সম্পত্তি ভাগাভাগি করে দেবেন বলেছেন।

/এএম/এলকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম