কলেজশিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি
২৭ মার্চ ২০২২, ১৬:৫৯আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৬:৫৯

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক কলেজ শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন কলেজটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। রবিবার (২৭ মার্চ) সকালে উপজেলার আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে খলিলুর খলিলুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিনের নেতৃত্বে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং হামলাকারীদের শাস্তির দাবি জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। সোনাইমুড়ী উপজেলার দিঘিরজান এলাকায় পৌঁছালে একদল সন্ত্রাসী তাকে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে চিকিৎসাসেবা নিয়ে তিনি বাড়িতে অবস্থান করছেন।

সোনাইমুড়ী থানার ওসি হারুন আর রশিদ বলেন, কলেজ থেকে বাড়ি ফেরার পথে সিএনজিতে শিক্ষকের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী