ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩০ মার্চ ২০২২, ১৫:৪৭আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৫:৫০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নের চাঁন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের মধ্যে চিকিৎসা নেওয়া ৯ জন হলেন—রুবেল মিয়া (৩৬), জসিম (৩২), সাফিয়া বেগম (৬৫), জয়নাল (৩২), মামুন মিয়া (৪০), সিরাজ (৩৫), দেলোয়ার (৩০), আবুল মিয়া (৪৮) ও একজন শিশু (১৬)।

এলাকাবাসী জানায়, তিন বছর ধরে চাঁন্দপুর গ্রামের সাবেক ইউপি সদস্য ও ফকির গোষ্ঠীর জহির মিয়ার সঙ্গে একই গ্রামের রফিকের গোষ্ঠীর রউফ মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধ মীমাংসায় দুপুরে চাঁন্দপুর বাজারে দুই পক্ষের লোকজন সালিশ বৈঠকে বসেন। এ সময় জহিরের সঙ্গে রউফের বাগবিতণ্ডা ও হাতাহাতি  হয়। পরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক সাব্বির হোসাইন জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

আখাউড়া থানার ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিমল কর্মকার জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় এখনও কেউ কোনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি