চাঁদপুর জেলা বিএনপির সভাপতি মানিক, সাধারণ সম্পাদক সেলিম

চাঁদপুর প্রতিনিধি
০২ এপ্রিল ২০২২, ২১:৫৩আপডেট : ০২ এপ্রিল ২০২২, ২১:৫৫

দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ ফরিদ আহমেদ মানিক এবং সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম। দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত জেলা বিএনপির এ সম্মেলন শনিবার (২ এপ্রিল) সকালে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা আবুল খায়ের ভূঁইয়া।

দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পছন্দের প্রার্থীদের ভোট দেন ভোটাররা। রাত সাড়ে ৮টায় ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হয়।

সম্মেলন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের প্রধান অ্যাডভোকেট শামছুল হক মন্টু জানান, এ নির্বাচনে ১৫১৫ ভোটারের মধ্যে ৯৯২ জন ভোট দিয়েছেন। এর মধ্যে সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক পেয়েছেন ৯২৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইঞ্জিনিয়ার মমিনুল হক পেয়েছেন ২৩ ভোট। এ ছাড়া এসএম কামাল উদ্দিন পেয়েছেন ১১ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম পেয়েছেন ৮৯২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেওয়ান শফিকুজ্জামান পেয়েছেন ৪৪ ভোট। এ ছাড়া কাজী গোলাম মোস্তফা ১৪ ভোট, মোস্তফা খান সফরি ২৫ ভোট পেয়েছেন।

ফল ঘোষণা সম্পর্কে তিনি বলেন, ‘প্রধান অতিথি উপস্থিত থেকে সম্মেলনের ফল ঘোষণা দেন। তিনি ফলাফলের কাগজ নিয়ে গেছেন। এটি দলের মহাসচিবের কাছে জমা দেবেন।’

সম্মেলন উপলক্ষে আলোচনা সভার প্রধান বক্তা ছিলেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া। বিশেষ বক্তা ছিলেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল হক সাইদ।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন– বিএনপির  কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সংসদ আলহাজ রাশেদা বেগম হীরা, বিএনপির কেন্দ্রীয় নেতা এম এ হান্নান, কেন্দ্রীয় তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ।  

এদিন পুরো সম্মেলনের শুরু থেকে শেষ পর্যন্ত সভাপতি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম ছাড়া বাকি পাঁচ জনের একজনও উপস্থিত ছিলেন না। এমনকি এসব প্রার্থীর কোনও কর্মী-সমর্থককেও সম্মেলনে উপস্থিত হতে দেখা যায়নি।

সম্মেলনে কচুয়া, হাজীগঞ্জ, শাহরাস্তি, মতলব উত্তর এবং দক্ষিণ বিএনপির একটি বড় অংশ যোগ দেয়নি।

/এমএএ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম