নিখোঁজের ১০ দিন পর সেপটিক ট্যাংকে মিললো শিশুর লাশ 

নোয়াখালী প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২২, ১৪:৫৭আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৪:৫৭

নোয়াখালীর চাটখিলে পাঁচ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে জড়িত শিশুটির চাচাতো ভাইয়ের তথ্য অনুযায়ী শনিবার (২ এপ্রিল) রাতে পুলিশ সেপটিক ট্যাংক থেকে শিশুটির লাশ উদ্ধার করে। পরে রবিবার (৩ এপ্রিল) ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশ অভিযুক্ত যুবককে (২২) গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২৪ মার্চ দুপুরে নিজ বাড়ির সামনে থেকে শিশুটি নিখোঁজ হয়। এরপর শনিবার (২ এপ্রিল) রাত ১০টা পর্যন্ত শিশুটি নিখোঁজ ছিল। এ ঘটনায় শিশুর বাবা শুক্রবার (২৫ মার্চ) চাটখিল থানার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

জিডির সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। শুক্রবার (১ এপ্রিল) দিবাগত রাতে শিশুর চাচাতো ভাইকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিশুটির চাচাতো ভাইয়ের দেওয়া তথ্যমতে ঘটনার ১০ দিন পর সেপটিক ট্যাংকের ভেতর থেকে শিশুটির পলিথিনে মোড়ানো লাশ উদ্ধার করে পুলিশ।  
 
চাটখিল থানার ওসি মো. গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিখোঁজ শিশু আসমার বাবা গত ২৫ মার্চ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে পুলিশ সন্দেহজনকভাবে শিশুটির চাচাতো ভাইকে আটক করে। পরে আসামির দেওয়া তথ্যানুযায়ী সেপটিক ট্যাংক থেকে শিশুটির লাশ উদ্ধার হয়। গুম করার উদ্দেশ্যে বস্তাবন্দি করে লাশটিকে ট্যাংকে ফেলা হয় বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে আসামি।

 

 

 

 

/টিটি/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে একজনকে পিটিয়ে থানায় সোপর্দ
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান