স্বজনদের সঙ্গে দেখা করতে এসে প্রতারকের খপ্পরে ৮ রোহিঙ্গা 

ফেনী প্রতিনিধি
১২ এপ্রিল ২০২২, ০৩:৪৪আপডেট : ১২ এপ্রিল ২০২২, ০৩:৪৪

ফেনীর সোনাগাজী থেকে আট রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। ভাসানচরে স্বজনদের সঙ্গে দেখা করতে এসে প্রতারকের খপ্পরে পড়েছেন তারা। সোমবার সন্ধ্যায় উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের সওদাগরহাট থেকে তাদের উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়। তারা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

উদ্ধারকৃত রোহিঙ্গারা হলেন রমজান আলীর ছেলে নুর মোহাম্মদ, হাফেজ আহম্মদের ছেলে মো. ছাদেক, মোহাম্মদ আলীর ছেলে মো. আফছার, আবুল হাসেমের ছেলে সৈয়দ কাসেম, সৈয়দ কাসেমের ছেলে মো. রিয়াজ, জাফর উল্যাহর ছেলে রমজান আলী এবং আবদুস শুক্কুরের ছেলে মো. ফারুক।

সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ দাইয়্যান বলেন, উদ্ধারকৃতরা কক্সবাজারের কতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। সেখান থেকে নদীপথে গত কয়েকদিন আগে স্বজনদের সঙ্গে দেখা করতে নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে যান। রুহুল আমিন ও কাসেম মাঝির সঙ্গে যোগাযোগ করে কক্সবাজারে যাওয়ার জন্য নদীপথে ফের ট্রলার ভাড়া করেন। ভাসানচর থেকে এনে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও ১০ হাজার টাকা নিয়ে ছোট ফেনী নদীর মুসাপুর তীরে রেখে ট্রলার নিয়ে পালিয়ে যান মাঝি। নিরুপায় হয়ে নদী তীরবর্তী সওদাগরহাটে অবস্থান নেন তারা।

ওসি মুহাম্মদ খালেদ দাইয়্যান বলেন, খবর পেয়ে তাদের উদ্ধার করা হয়েছে। তাদেরকে কতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে। প্রতারণার ঘটনায় জড়িত মাঝিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। 

/এএম/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান