রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

কক্সবাজার প্রতিনিধি
১২ এপ্রিল ২০২২, ০৩:৪৭আপডেট : ১২ এপ্রিল ২০২২, ০৩:৪৭

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত স্বামীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

নিহত পারভীন আক্তার (১৮) টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের মোহাম্মদ ইয়াছিনের স্ত্রী। আটক ইয়াছিন (২০) একই ক্যাম্পের কালু হাজীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে তারিকুল ইসলাম বলেন, টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ইয়াছিনের সঙ্গে স্ত্রী পারভীন আক্তারের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। সোমবার ভোররাতে ঘরে ঘুমন্ত অবস্থায় পারভীনের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালান ইয়াছিন। এ সময় পারভীনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ইয়াছিন পালানোর চেষ্টা করেন। স্থানীয়রা তাকে ধরে ফেলে। পারভীনকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার বলেন, খবর পেয়ে ভোররাতেই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় স্থানীয়রা অভিযুক্ত স্বামীকে পুলিশের হাতে তুলে দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এএম/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি