রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দায়িত্বরত সদস্যকে পিটিয়ে জখম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২২, ২১:৫৪আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ২১:৫৪

ব্রাহ্মণবাড়িয়ার তালশহর রেলওয়ে স্টেশনে নিরাপত্তা বাহিনীর সদস্য মো. বদিউল ইসলাম মারধরের শিকার হয়েছেন। মঙ্গলবার (১২ এপ্রিল) রাত ১টার দিকে তাকে পিটিয়ে জখম হয়। চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে কর্মরত আছেন।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ব্রাহ্মণবাড়িয়ার ইনচার্জ মো. জিল্লু মিয়া সাংবাদিকদের জানান, বদিউল আলম মঙ্গলবার রাতে তালশহর স্টেশনে দায়িত্বরত ছিলেন। রাত ১টার দিকে চার-পাঁচ জনের একটি ডাকাত দল তার ওপর হামলা চালায়। চট্টগ্রামগামী তুর্ণা-নিশিথা ট্রেন তালশহর স্টেশনে অনির্ধারিত যাত্রাবিরতি দিয়ে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় এনে চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মাস চারেক আগে তালশহর স্টেশনে সারোয়ার হোসেন নামে নিরাপত্তাবাহিনীর আরেক সদস্যকে পিটিয়ে আহত করা হয়।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের