ভাতিজার দায়ের কোপে কাটা পড়লো চাচার দুই হাত

কক্সবাজার প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২২, ১০:৩২আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১০:৩২

কক্সবাজারে ভাতিজা তারিফ হাসানের দায়ের কোপে চাচা মোর্শেদ আলমের (৩৬) শরীর থেকে দুই হাত বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১৩ এপ্রিল) রাতে খুরুশকুলের হাটখোলা পাড়ায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মোর্শেদ ওই এলাকার মৃত নজির আহমদের ছেলে। তিনি হানিমুন রিসোর্ট নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত।

পরিবারের বরাত দিয়ে খুরুশকুলের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, মোর্শেদ ও বেদারুল দুই ভাই। তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। বুধবার বাদানুবাদের এক পর্যায়ে দুই ভাই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ অবস্থায় বেদারুলের ছেলে তারিফ দা নিয়ে এসে চাচা মোর্শেদ আলমের দুই হাতে কোপ দেয়। এতে দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাকে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানা ওসি তদন্ত মো. সেলিম উদ্দিন বলেন, ঘটনার খবর শুনেছি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম