কক্সবাজারে মাটি ফুঁড়ে আগুন বের হওয়া নিয়ে আতঙ্ক 

কক্সবাজার প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২২, ০১:৪৫আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০১:৪৫

কক্সবাজার সরকারি কলেজের সামনের একটি স্থান থেকে মাটি ফুঁড়ে আগুন বের হয়েছে। রবিবার (১৭ এপ্রিল) ইফতারের আগ থেকে প্রায় দুই ঘণ্টা আগুন বের হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে দিয়েছেন। তবে আগুন নিভলেও ধোঁয়া বের হচ্ছে এখনও।

হঠাৎ মাটি ফুঁড়ে আগুন বের হওয়ায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন বের হওয়ার ঘটনা দেখতে স্থানীয় লোকজন সেখানে ভিড় জমান। তবে ভয়ে কেউ আগুন নেভাতে এগিয়ে যাননি।

স্থানীয়রা জানান, বিকালে একটি গর্ত থেকে ধোঁয়া বের হয়। ধীরে ধীরে ধোঁয়া থেকে আগুন বের হতে থাকে। খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। 

কক্সবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা ধরে পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেন। মাটির ভেতরে চাপা পড়া গাছ থেকে আগুনের উদগীরণ হচ্ছে বলে আমাদের ধারণা। আতঙ্কের কিছুই নেই।

তবে হঠাৎ এভাবে আগুন উদগীরণ নিয়ে তোলপাড় চলছে। অনেকেই মন্তব্য করছেন এটি হয়তো আগ্নেয়গিরির লাভা হতে পারে। আবার গ্যাস থেকে আগুন উদগীরণ হতে পারে বলে জানিয়েছেন কেউ কেউ।

স্থানীয় বাসিন্দা জামাল উদ্দীন বলেন, মাটি ফুঁড়ে আগুন বের হওয়া স্থানে বেশ কিছু বৈদ্যুতিক খুঁটি পুঁতে রেখে ভরাট করে সড়ক মেরামত করা হয়েছে। এ কারণে আগুন উদগীরণ হচ্ছে বলে মনে হচ্ছে। 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম