চট্টগ্রামে মাদক মামলায় ২ জনের সাত বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ এপ্রিল ২০২২, ১৭:১৭আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৭:১৭

চট্টগ্রামে মাদক মামলায় দুই ব্যক্তিকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রবিবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এই রায় ঘোষণা করেন। চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- কক্সবাজারের টেকনাফ থানার হ্নীলা এলাকার কামাল হোসেন (৩৫) এবং একই এলাকার সৈয়দ নুর (৩১)। তারা জামিনে বের হয়ে পলাতক রয়েছে। 

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ৩ মে কর্ণফুলী থানার মইজ্যারটেক মোড় এলাকায় মাদকদ্রব্য বিক্রির খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এর মধ্যে কামাল হোসেনকে ৫০০ পিস ও সৈয়দ নুরকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। 

এ ঘটনায় ওই বছরের ৪ মে কর্ণফুলী থানার এসআই মোহাম্মদ আবুশ বশর বাদী হয়ে মামলা করেন। ২০১৬ সালের ৩১ মে তদন্ত শেষে পুলিশ দুই জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ২০১৬ সালের ১৭ আগস্ট চার্জ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। এ মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় দেওয়া হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনাকে বার্তা দিলো আলজেরিয়া
বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনাকে বার্তা দিলো আলজেরিয়া
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের