সালিশে ডেকে বৃদ্ধ ও ২ ছেলেকে মারধরের অভিযোগ

টেকনাফ প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২২, ২১:৪৪আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ২১:৪৪

কক্সবাজারের টেকনাফে ষাটোর্ধ্ব বৃদ্ধ ও তার দুই ছেলেকে সালিশে ডেকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে ইউপি মেম্বারের বিরুদ্ধে। রবিবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন- উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালীর বাসিন্দা মো. আনোয়ারুল ইসলাম, তার দুই ছেলে কলেজছাত্র মো. ফারুক ও মাদরাসাছাত্র সাইমুন রহমান। অভিযুক্ত আমান উল্লাহ বাহারছড়া ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

ভুক্তভোগী আনোয়ারুল ইসলাম দাবি করেন, ‘গত রবিবার রাতে বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমাকে সালিশে ডেকে পাঠায়। আমি আমার দুই ছেলেকে নিয়ে সালিশে গেলে মেম্বার আমান উল্লাহ শুরু থেকে আমাকে ভয় দেখান। বিচারের শেষ দিকে চড়াও হয়ে আমাকে এলোপাতাড়ি মারধর করেন। এসব দেখে আমার দুই ছেলে উদ্ধারে এগিয়ে এলে তাদেরকেও মারধর করেন। তার হামলা থেকে রেহাই পেতে অনুনয়-বিনয় করলেও তিনি ফিল্মি স্টাইলে বাপ ছেলে তিন জনকে বেধড়ক মারধর করতে থাকেন।’

ঘটনাটি যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এদিকে, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত ইউপি মেম্বারের বিরুদ্ধে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দেওয়া হয়েছে।

তবে ঘটনাটি অস্বীকার করে অভিযুক্ত আমান উল্লাহ দাবি করেন, ‘সালিশে মারধরের কোনও ঘটনা ঘটেনি। একটি ষড়যন্ত্রকারী গোষ্ঠী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নুর মোহাম্মদ জানান, উত্তর শীলখালীর বাসিন্দা মুর্শিদা বেগম স্থানীয় ইউপি মেম্বার দ্বারা তার স্বামী ও দুই সন্তানকে মারধরের অভিযোগ এনে একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে মামলা রুজু করা হবে।

/এফআর/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
এনসিপির নেতাকে পিটিয়ে পুলিশে দিলো কারা?
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম