অটোরিকশার ধাক্কায় ছিটকে পড়া মোটরসাইকেলের দুই আরোহীকে চাপা দিলো বাস

রাঙামাটি প্রতিনিধি 
২৬ এপ্রিল ২০২২, ০৩:২৯আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ০৪:১২

রাঙামাটিতে সিএনজি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়া দুই আরোহীকে চাপা দিয়েছে বাস। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহরের জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. ইসা রুহুল (৩৮) ও মো. দাউদ হাসান (৩৮)। নিহত ইসা রুহুল সিরাজগঞ্জের শাহজাদপুরের গোবিন্দপুর ও দাউদের বাড়ি ভোলা সদরের কালীবাড়ি রোড এলাকায়। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলকে পেছন থেকে সিএনজি অটোরিকশা ধাক্কা দিলে দুই আরোহী সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় চট্টগ্রাম থেকে আসা পাহাড়িকা পরিবহনের বাস তাদের চাপা দেয়। পথচারী ও স্থানীয়রা তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাঙামাটির ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. ইসমাইল জানিয়েছেন, চট্টগ্রাম থেকে আসা পাহাড়িকা পরিবহন চাপা দেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। বাসটি আটক করে থানায় নিয়ে এসেছি আমরা।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, ‘দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন। বাসটি আটক করা হয়েছে। পলাতক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

রাঙামাটি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নূরজাহান বেগম বলেন, ‘মৃত অবস্থায় ওই দুই জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের শরীরে জখম রয়েছে। দুর্ঘটনায় তারা নিহত হয়েছেন।’

এ দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে। এতে দেখা যায়, মোটরসাইকেলকে পেছন দিক থেকে একটি সিএনজি অটোরিকশা ধাক্কা দিলে দুই আরোহী সড়কের ওপর ছিটকে পড়েন। সঙ্গে সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাহাড়িকা পরিবহন তাদের চাপা দেয়।

/এএম/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান