ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২২, ১৮:৩২আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৮:৩২

জমি থেকে ধান কাটা এবং ট্রাক্টরে ধান বহনকরা নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডার জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর ও আশুরাইল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ঢিলের আঘাতে নায়েব উল্লাহ (৪০) নামে শ্রীঘর গ্রামের একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জমি থেকে ধান কেটে ট্রাক্টরে ধান বোঝাই করা নিয়ে শ্রীঘর গ্রামের তাজুল ইসলামের ছেলে জুনায়েদের সঙ্গে পাশের গ্রাম আশুরাইল গ্রামের ইউনুস আলীর ছেলে জালালের বাগবিতণ্ডা হয়। পরে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার পর উভয় পক্ষ গ্রামে গিয়ে বিষয়টি জানানোর পর শ্রীঘর এবং আশুরাইল গ্রামবাসী দুই দলে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে ঢিলের আঘাতে শ্রীঘর গ্রামের মৃত শানু মিয়ার ছেলে নায়েব উল্লাহ প্রাণ হারান। এ ঘটনায় কমপক্ষে১৫ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সার্কেলের সরকারী পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ এবং জেলা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে একজনের মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। সংঘর্ষের পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান