১৬ লাখ টাকার জাল নোটসহ দুই রোহিঙ্গা গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২২, ১৯:৩০আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৯:৩১

কক্সবাজারের উখিয়া শরণার্থী ক্যাম্প থেকে ১৬ লাখ টাকার জাল নোটসহ দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশের সদস্যরা। মঙ্গলবার (২৬ এপ্রিল) ভোরে উখিয়া ১নং লাম্বাশিয়া ক্যাম্প থেকে তাদের আটক করা হয়। একইসঙ্গে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতার রোহিঙ্গারা হলেন- উখিয়া হলদিয়া পালংয়ের মৃত আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ রহিম ও পশ্চিম হলদিয়া পালং ফিরোজ মিয়ার ছেলে সরোয়ার কামাল (১৮)।

বিষয়টি নিশ্চিত করে ১৪ আর্মড পুলিশের অধিনায়ক নাঈমুল হক জানান, একটি দল দীর্ঘদিন ধরে টাকা নকল করছিল। ঈদকে সামনে রেখে সেই টাকা তারা ক্যাম্পের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্তের পর দুই জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৬ লাখ টাকার জাল নোট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

তাদেরকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আর্মড পুলিশের এক কর্মকর্তা।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান