প্রতিমণ ১০৮০ টাকা দরে কেনা হচ্ছে ধান  

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২২, ১৬:৪৬আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৬:৪৬

সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়ায় অভ্যন্তরীণভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। উদ্বোধনের পর ব্রাহ্মণবাড়িয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের পক্ষ থেকে কৃষকদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহ শুরু হয়।

জেলার খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া মোস্তফা সাংবাদিকদের বলেন, চলতি বোরো মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৬৩০ মেট্রিক টন। জেলার ৯টি উপজেলার ছয়টিতে কৃষকের অ্যাপসের মাধ্যমে ধান কেনা হবে এবং বাকি তিনটি উপজেলা থেকে ম্যানুয়াল পদ্ধতিতে ২৭ টাকা কেজি দরে কেনা হবে ধান। পাশাপাশি প্রতিমণ ধান এক হাজার ৮০ টাকা দরে কেনা হবে। ইতোমধ্যে ১০ হাজার ৭২৬ জন কৃষক নিবন্ধন করেছেন। এর মধ্য থেকে উপজেলা ধান সংগ্রহ কমিটির মাধ্যমে কৃষকদের থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে। এছাড়া প্রতি কেজি আতপ চাল ৩৯ টাকা, সিদ্ধ চাল ৪০ টাকা দরে মিলাদের থেকে সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান-চাল কেনা চলবে। 

ভিডিও কনফারেন্সে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শেখ শহীদুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি মো. সাদেকুর রহমানসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

/টিটি/
সম্পর্কিত
নওগাঁর ‘জিরা ধান’ ঢাকায় গিয়ে যেভাবে হচ্ছে ‘মিনিকেট’ 
ধানে নয়, খড়েই টিকে থাকার লড়াই কৃষকের
সরকার কিনছে শুকনো ধান, ভেজা নিয়ে বিপাকে কৃষক
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম