জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি 
০৮ মে ২০২২, ২০:৫৭আপডেট : ০৮ মে ২০২২, ২০:৫৭

 

 

কুমিল্লায় সম্পত্তি নিয়ে বিরোধে মো. ইস্রাফিল (২৮) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (৮ মে) দুপুর দেড়টায় জেলার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইস্রাফিল একই এলাকার আবদুল হানিফের ছেলে। চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন এ ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে। তারা হলেন- কনকাপৈত ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মুকতুল হোসেন, তার স্ত্রী রহিমা বেগম ও মেয়ে নাছরিন। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই এলাকায় পুলিশ অবস্থান করছে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আবদুল হানিফ ও একই বাড়ির মুকতুল হোসেনের ৫ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে দুপুরে মুকতুল হোসেন ও তার স্বজনরা ওই জায়গায় খড়ের স্তুপ দিতে যান। এ সময় ইস্রাফিলসহ তার স্বজনরা বাধা দেন। কথা কাটাকাটির এক পর্যায়ে মুকতুল হোসেন, তার ছেলে সজিব, স্ত্রী রহিমা বেগম, মেয়ে নাছরিনসহ কয়েকজন হামলা চালান। এক পর্যায়ে তারা ইস্রাফিলকে কুড়াল দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান