মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

নোয়াখালী প্রতিনিধি
০৯ মে ২০২২, ১২:১৫আপডেট : ০৯ মে ২০২২, ১২:১৫

নোয়াখালীর চাটখিলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তুষার (২৩) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় হাসান (২৫) নামে তার সঙ্গে থাকা আরও একজন গুরুতর আহত হন। রবিবার রাত ৯টায় উপজেলার সোবহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তুষার চাটখিল উপজেলার শ্রীনগর গ্রামের কাদের হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত পৌনে ৯টায় তুষার ও তার বন্ধু হাসান মোটরসাইকেলে চাটখিল থেকে লক্ষ্মীপুর জেলার দত্তপাড়া যাচ্ছিলেন। পথে চাটখিলের সোবহানপুর এলাকায় আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তুষারের মৃত্যু হয়। এতে ওই মোটরসাইকেল থাকা হাসানও গুরুতর আহত হন। স্থানীয়রা হাসানকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। 

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, বেপরোয়া গতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়লে তুষার ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান