বিরোধের জেরে স্কুলছাত্রের জন্মনিবন্ধনে স্বাক্ষর করছেন না চেয়ারম্যান

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৯ মে ২০২২, ২২:৪১আপডেট : ০৯ মে ২০২২, ২২:৪১

 

 

লক্ষ্মীপুরের রামগতিতে ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জসিম এক স্কুলছাত্রের জন্মনিবন্ধন সংশোধনী ফরমে স্বাক্ষর করছেন না বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত জসিম চরবাদাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী বিষয়টি নিয়ে শুনানি করলেও ইউপি চেয়ারম্যান নিজের খামখেয়ালিতে অটল রয়েছেন। সোমবার (৯ মে) বিকাল সাড়ে ৪টার দিকে ইউএনও নিজেই এ তথ্য জানিয়েছেন।  

ইউএনও বলেন, চেয়ারম্যান ও অভিযোগকারীকে নিয়ে শুনানি করেছি। এ সময় চেয়ারম্যান জানান ‘আবেদনকারীর বাবা রামগতি পৌরসভার বাসিন্দা। এজন্য তিনি সই করবেন না’। এ ঘটনায় চেয়ারম্যানকে লিখিত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। প্রতিবেদন দেওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউএনও।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জুলফিকার আলী চৌধুরী ও সাবিনা ইয়াছমিন দম্পতির ছেলে নুর আলী চৌধুরী ওহি ২০০৭ সালের ৯ অক্টোবর জন্মগ্রহণ করে। চরবাদাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব চরসীতা গ্রামের বড় বাড়ি তার স্থায়ী ঠিকানা উল্লেখ করে ২০০৮ সালের ২৬ জুন জন্মনিবন্ধন ইস্যু করা হয়। ২০২১ সালের ২৮ নভেম্বর সনদ দেওয়া হয়। এতে দেখা যায়, ওহির পুরো নামের স্থানে শুধু ‘অহি’ লিপিবদ্ধ হয়। এছাড়া জন্মনিবন্ধনটি ইংরেজিতেও লিপিবদ্ধ করা হয়নি। ২০২২ সালের ১৯ জানুয়ারি অনলাইনে জন্মনিবন্ধনটি সংশোধন করে স্বাক্ষর করার জন্য চেয়ারম্যানের কাছে জমা দেওয়া হয়। শিক্ষা সনদের কপিও জমা দেওয়া হয়েছিল। ওহি চরসীতা তোরাব আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। কিন্তু চেয়ারম্যান সাফ জানিয়ে দেন, তিনি স্বাক্ষর করবেন না। স্বাক্ষর না করায় ২৫ জানুয়ারি জুলফিকার ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন।

ইউএনও ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও ট্যাগ অফিসার হরিদাশ সরকারকে নির্দেশনা দেন। তদন্ত শেষে ২৩ ফেব্রুয়ারি জন্মনিবন্ধনটি সংশোধনের সুপারিশ করে ইউএনওর কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়। পরে সংশোধিত জন্মনিবন্ধনটি ইউপি কার্যালয়ের সার্ভেয়ারে যায়। অনলাইন থেকে সংশোধিত কপি সংগ্রহ করে পরিষদ সচিব মো. ফিরোজ আলম স্বাক্ষর করেন। তবে চেয়ারম্যান তাতে স্বাক্ষর করেননি।

এদিকে ৯ মার্চ জুলফিকার এ ঘটনায় ফের ইউএনওর কাছে চেয়ারম্যান সাখাওয়াতের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এতে ৪ এপ্রিল ইউএনও এ ঘটনায় শুনানির জন্য উভয়পক্ষকে চিঠি পাঠান। ১১ এপ্রিল উভয়ের উপস্থিতিতে শুনানি হয়।

জুলফিকার আলী চৌধুরী বলেন, চেয়ারম্যান জসিম আমার আপন চাচা। তার সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ জন্য তিনি আমার ছেলের সংশোধিত জন্মনিবন্ধনে সই করছেন না। এনিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে।

ইউনিয়ন পরিষদের সচিব মো. ফিরোজ আলম বলেন, আইনগতভাবে সংশোধনী ফরমে চেয়াম্যানের স্বাক্ষর করা যৌক্তিক। কিন্তু চেয়ারম্যান উদ্দেশ্যমূলকভাবে দিচ্ছেন না। আমি আমার স্বাক্ষর দিয়েছি।

চরবাদাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জসিম বলেন, জুলফিকার পৌরসভার নাগরিক। তার ছেলের জন্মনিবন্ধন সংশোধনী ফরমে আমি কীভাবে সই করবো। নিউজ করেন, আমার কোনও ক্ষতি হবে না। আমি স্বাক্ষর দেবো না।  

প্রসঙ্গত, আলোচিত ইউপি চেয়ারম্যান জসিমের বিরুদ্ধে জিম্মায় রাখা মহিষ বিক্রি, ছাগল চুরির মামলা, ছাত্রলীগ নেতার স্ত্রীকে অপহরণ ও জমি দখলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। লক্ষ্মীপুর আদালত ও থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী