চট্টগ্রামে সাড়ে ৪ হাজার লিটার তেল জব্দ, আগের দামে বিক্রি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
১১ মে ২০২২, ১৪:৫২আপডেট : ১১ মে ২০২২, ১৪:৫২

চট্টগ্রামে আরও সাড়ে চার হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। দুই ব্যবসা প্রতিষ্ঠান থেকে এসব তেল উদ্ধার করা হয়েছে। অবৈধ মজুতের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে অধিদফতর।

বুধবার (১১ মে) দুপুরে নগরের কর্নেলহাট বাজারে অভিযান চালিয়ে এসব ভোজ্যতেল জব্দ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান জানান, বুধবার বেলা ১১টায় নগরের কর্নেলহাট বাজারে অভিযান চালানো হয়। অভিযানে জামাল অ্যান্ড ব্রাদার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে চার হাজার লিটার খোলা সয়াবিন তেল জব্দ করা হয়। ক্রয় রশিদে দেখা যায়, এগুলো অনেক আগের কেনা। এতদিন বিক্রি না করে মজুত করে রেখেছিলেন। এখন দাম বাড়ার পর বেশি দামে বিক্রির চেষ্টা করছে। এ কারণে এ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, একই বাজারে বিনিময় স্টোর নামে অপর একটি প্রতিষ্ঠান থেকে প্রায় ২০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। এসব তেল অনেক আগের কেনা ছিল। এতদিন বিক্রি করা হয়নি। এখন বেশি দামে বিক্রি করা হচ্ছে। প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম