কুমিল্লায় ৮ হাজার লিটার মজুত সয়াবিন তেল উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
১২ মে ২০২২, ১৬:০৮আপডেট : ১২ মে ২০২২, ১৯:১৮

কুমিল্লায় আট হাজার ৩৬৪ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সেই সঙ্গে বেশি দামে তেল বিক্রির অপরাধে দুই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) নগরীতে অভিযান চালিয়ে তেল উদ্ধার করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

তিনি জানান, বেশি দামে তেল বিক্রি করায় কু‌মিল্লার চকবাজা‌র এলাকার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স গঙ্গেশ্বরী স্টোর ও মেসার্স সাহা ট্রেডিংকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মেসার্স রাধাবল্লব সাহা স্টোরের গুদামে দুই হাজার ৬৫২ লিটার ও প্রশান্ত এন্টারপ্রাইজের গুদামে পাঁচ হাজার ৭১২ লিটার তেল উদ্ধার করা হয়। 

আছাদুল ইসলাম বলেন,‌ ‌‘দুই জনই বৈধভাবে তেল বিক্রি করছিলেন এবং তাদের বৈধ কাগজপত্র ছিল। কিন্তু তারা তেলগুলো জমিয়ে রেখেছেন। যে কারণে আমরা দাঁড়িয়ে থেকেই তাদের দুই দোকানের সব তেল বিক্রি করিয়ে দিয়েছি।’

যারা কুমিল্লার বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে চায়ম সেসব অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

/এসএইচ/
সম্পর্কিত
দাম বাড়তেই ‘ম্যাজিক’, বাজারে ফিরলো উধাও সয়াবিন
বাড়লো সয়াবিন তেলের দাম
বোতলজাত সয়াবিনের সংকট, স্বস্তি নেই খোলা তেলেও
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের