কুমিল্লায় মেয়র পদে মনোনয়ন জমা দিলেন বিএনপির ২ নেতা

কুমিল্লা প্রতিনিধি
১৭ মে ২০২২, ১৭:৩১আপডেট : ১৭ মে ২০২২, ১৭:৩১

দলের সিদ্ধান্ত উপেক্ষা করে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি দুই নেতা। মঙ্গলবার (১৭ মে) তারা কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরীর কাছে মনোনয়নপত্র জনা দেন তারা। আজই মনোনয়ন জমার শেষ দিন ছিল।

তারা হলেন- কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের সদ্য সাবেক মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কু এবং কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার। দুই জনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। এদিকে, বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনও নির্বাচনে অংশ নেবে না বলে আগেই ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্ত উপেক্ষা করে যারাই প্রার্থী হয়েছেন- তাদেরকে দল থেকে বহিষ্কার করেছে দলটি।

মনিরুল হক সাক্কু দুপুর সাড়ে ১২টায় এবং নিজাম উদ্দিন কায়সার বেলা সাড়ে ১১টায় কুমিল্লা আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দিয়ে মনিরুল হক সাক্কুর ভাই অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বলেন, ‘মনিরুল হক সাক্কু মানুষের কথায় নির্বাচন করছেন। কুমিল্লার মানুষের জন্য ১০ বছর তিনি কী করেছেন- তা মানুষ জানেন। মানুষ এসব কিছুর প্রতিদান দেবেন এই নির্বাচনে।’

দলের প্রতি আস্থার বিষয়ে তিনি বলেন, ‘সাক্কু আমৃত্যু একদলেই থাকবেন। তিনি বলেছেন দল থেকে পদত্যাগ মানে অন্যদলে যোগদান নয়। মানুষের কথা ভেবে যদি দল ছাড়তে হয় তিনি তাও করবেন।’

নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘আমার মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী। বর্তমান মেয়রকে আমি আওয়ামী লীগের প্রার্থী হিসেবেই দেখি। আমি নির্বাচনে অংশগ্রহণ করছি, আমার দলের ও কুমিল্লার মানুষের আস্থার দিকে লক্ষ্য রেখে। আমি কোনও একজনের প্রতিদ্বন্দ্বী নয়।’

দলের সিদ্ধান্তের কথা জানতে চাইলে তিনি বলেন, ‘দল আমাকে নির্বাচনে অংশ নিতে বলেনি। তবে আমি এই নির্বাচনে অংশগ্রহণ না করলে একটি নিশ্চিত চেয়ার অন্য দলের দখলে চল যাবে- তাই আমি নির্বাচন করছি। যদি এতে দল কোনও সিদ্ধান্ত নেয় তা আমি মেনে নেব।’

উল্লেখ্য, কুমিল্লা সিটি করপোরেশন ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। এরপর ২০১২ সাল ও ২০১৭ সালে অনুষ্ঠিত দুই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের হারিয়ে দুইবার মেয়র নির্বাচিত হয়েছিলেন মনিরুল হক সাক্কু। আগামী ১৫ জুন তৃতীয় বারের মতো এই সিটি করপোরেশনের নির্বাচন হবে।

/এফআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান