কুমিল্লায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত

কুমিল্লা প্রতিনিধি
২৭ মে ২০২২, ০০:৪৪আপডেট : ২৭ মে ২০২২, ০১:০৪

কুমিল্লায় রেল স্টেশন এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কেরোসিন তেল বোঝাই ট্যাংক ওয়াগন ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) রাত সাড়ে ১০টায় রেল স্টেশনের অদূরে শাসনগাছা রেল গেটে ট্রেনের নবম বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

এ ঘটনায় আলেখারচর বিশ্বরোড থেকে কান্দিরপাড় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। তবে ফ্লাইওভার দিয়ে যান চলাচল করছে।

কুমিল্লা জেলা রেলওয়ের প্রকৌশল বিভাগের প্রধান মোরসালিনুল রহমান বলেন, কি কারণে ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে সেটা খোঁজ নেওয়া হচ্ছে। ঘটনাটি স্টেশন এলাকাতে হওয়ায় অন্য লাইনে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম এবং সিলেট-চট্টগ্রাম লেনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু চট্টগ্রাম-ঢাকা ও চট্টগ্রাম-সিলেট লেনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ঘন্টাখানেকের মধ্যে লাইনচ্যুত হওয়া ট্রেনটির উদ্ধার কাজ শেষ হবে বলেও আশাবাদের কথা জানান কুমিল্লা জেলা রেলওয়ের প্রকৌশল বিভাগের প্রধান।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি