আরাকান আর্মির নেতা ডা. রেনিন সোসহ ৪ আসামি কারাগারে

রাঙামাটি প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৬, ২২:২৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৩০

রেনিন সো রাঙামাটির রাজস্থলী থেকে আটক মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির নেতা ডা. রেনিন সো ও অংনু ইয়ান রাখাইনসহ গ্রেফতারকৃত দুই কেয়ারটেকারকে জামিন না দিয়ে আবারও কারাগারে পাঠিয়েছেন রাঙামাটির আদালত। বুধবার রাঙামাটির অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা আলী এ রায় দেন।
বিদেশি নাগরিক সম্পর্কিত আইনের একটি মামলা থেকে দুই কেয়ারটেকার জসু অং মারমা ও অং সু অং মারমাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আসামিদের বিরুদ্ধে দায়ের করা সন্ত্রাস দমন, বিশেষ ক্ষমতা আইন ও বিদেশি নাগরিক সম্পর্কিত আইনের মামলায় রাঙামাটির আটজন আইনজীবী আসামির পক্ষে জামিন আবেদন জানান। এ সময় রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হলে আদালত আসামিদের বিরুদ্ধে পুলিশের অভিযোগপত্র নিয়ে শুধুমাত্র বিদেশি নাগরিক সম্পর্কিত আইনের মামলা থেকে দুই কেয়ারটেকারকে অব্যাহতি দিয়ে অন্য দুই মামলায় চার আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন।
আগামী ১৮ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ ঠিক করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ আগস্ট রাতে রাজস্থলীর কলেজপাড়া থেকে একটি বিলাসবহুল পাকা ভবনে অভিযান চালিয়ে আরাকান আর্মির সদস্য অংনু ইয়ান রাখাইনকে এবং পরদিন বাড়ির কেয়ারটেকার জসু অং মারমা ও অং সু অং মারমাকে যৌথবাহিনী আটক করে।

ঘটনার এক মাস পর ১৪ অক্টোবর বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে রাজস্থলীর ইসলামপুর থেকে আটক করা হয় পালিয়ে থাকা আরাকান আর্মি নেতা ড. রেনিন সোকে। আটক চারজনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ, বিদেশি মুদ্রা পাচার ও সন্ত্রাস দমন আইনে পৃথক তিনটি মামলা করে রাজস্থলী থানা পুলিশ।

/বিটি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম